Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন তালেবান মন্ত্রী

October 6, 2025
A A

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর থেকে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে তিনি প্রথমবারের মতো ভারত সফর করতে যাচ্ছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুত্তাকি আগামী ৯ থেকে ১৬ অক্টোবর এর মধ্যে নয়াদিল্লি সফর করবেন। যদি এই সফর পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটি হবে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণের পর আফগান সরকারের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম ভারত সফর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, “নয়াদিল্লি ইতোমধ্যে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর ভারত সেখানে মানবিক সহায়তা পাঠিয়েছে।” তবে সফরের বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ তাকাল জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য বিনিময়, শুকনো ফল রপ্তানি, স্বাস্থ্য খাতের সুযোগ-সুবিধা, কনস্যুলার পরিষেবা এবং বন্দর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে।

আরওপড়ুন

জনরোষের ভয়ে নিউইয়র্ক শহরের বাইরে এক সামরিক ঘাঁটিতে নামবে নেতানিয়াহুর বিমান

এর আগে মুত্তাকি রাশিয়া সফর করবেন বলে জানিয়েছে কাবুল ও মস্কো উভয়পক্ষের গণমাধ্যম। সেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত ও মধ্য এশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।

তালেবানের অন্যান্য নেতাদের মতো আমির খান মুত্তাকিও জাতিসংঘের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের তালিকায় রয়েছেন। তবে কূটনৈতিক প্রয়োজনে মাঝে মাঝে এই নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়া হয়, এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

আন্তর্জাতিক

September 21, 2026
জনরোষের ভয়ে নিউইয়র্ক শহরের বাইরে এক সামরিক ঘাঁটিতে নামবে নেতানিয়াহুর বিমান
আন্তর্জাতিক

জনরোষের ভয়ে নিউইয়র্ক শহরের বাইরে এক সামরিক ঘাঁটিতে নামবে নেতানিয়াহুর বিমান

September 21, 2026
সোমালিল্যান্ড: লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি
আন্তর্জাতিক

সোমালিল্যান্ড: লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

September 21, 2026
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০