সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

আমরা কোনো সময় আ.লীগের সঙ্গে ছিলাম না: জি এম কাদের

অক্টোবর ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) বলেছেন, “আমরা কোনো সময়ই আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না।” বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে আমার দেশ পত্রিকার এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জি. এম. কাদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে দেশের ৯৯ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। আমি সংসদে জুলাই মাসের শুরুতেই শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান নিয়েছিলাম। আমাদের দলের দুইজন নেতা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন।”

পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না। শুধু ২০০৮ সালে মহাজোটে অংশ নিয়েছিলাম।”

২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “ওই নির্বাচনে আওয়ামী লীগের অধীনে আমি যাইনি। আমার ডান পাশে যে আছে সেও যায়নি, এমনকি বাম পাশে যে আছে সেও নেয়নি (দুজনকে ইঙ্গিত করে দেখিয়ে দিয়ে)। আর ২০২৪ সালের নির্বাচনে জোর করে নেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে প্রহসনমূলকভাবে ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ দেখানোর চেষ্টা চলছে। তাঁর ভাষায়, “আমাদের বাদ দিয়ে প্রতীকে নির্বাচন করানোর চেষ্টা হচ্ছে, যেন দেখানো যায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে— অথচ বাস্তবে তা নয়। এ ধরনের কিছু করা হলে তা সুখকর হবে না।”

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বর্তমান নির্বাচন ব্যবস্থাকেই সমর্থন করি। পিআর পদ্ধতি (Proportional Representation) চাই না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

আগস্ট ২৪, ২০২৬

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

আগস্ট ২৪, ২০২৬

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version