চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পাঁচটি হলের ভোট গণনা শেষে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এ পর্যন্ত গণনা সম্পন্ন হয়েছে—অতীশ দীপঙ্কর, রশিদ হোস্টেল, সূর্যসেন, আ. রব ও সোহরাওয়ার্দী হলের ভোট।
সর্বশেষ প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী:
- ভিপি পদে:
ইবরাহীম রনি (শিবির) পেয়েছেন ২৪২৪ ভোট
সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) পেয়েছেন ১৩৬০ ভোট - জিএস পদে:
সাঈদ বিন হাবিব (শিবির) পেয়েছেন ২৩২৬ ভোট
শাফায়েত হোসেন (ছাত্রদল) পেয়েছেন ৮৪০ ভোট - এজিএস পদে:
মুন্না (শিবির) পেয়েছেন ১৩৯০ ভোট
তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ১৯৮২ ভোট
এজিএস পদে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও, বাকি পদগুলোতে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ফলাফল ঘোষণার আগেই ক্যাম্পাসজুড়ে শিবিরপন্থী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ের আমেজ দেখা গেছে।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না করলেও, প্রাথমিক ফলাফল অনুযায়ী শিবিরপন্থী প্রার্থীরা চাকসু নির্বাচনে একক আধিপত্য প্রতিষ্ঠার পথে।







