Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মার্কিন বাজারে বেড়েছে বাংলাদেশি পোশাকের কদর!

October 18, 2025
A A

শুল্ক নিয়ে দর কষাকষি ও অনিশ্চয়তার মধ্যেও গত প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে ৮.৬ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, প্রচলিত বাজারগুলোর মধ্যে প্রবৃদ্ধির হিসাবে যুক্তরাষ্ট্র রয়েছে কানাডার পরই দ্বিতীয় স্থানে।

ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে ২০১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক। এক বছর আগের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৮.৬ শতাংশ।

এদিকে বরাবরের মতোই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য ছিল ইউরোপীয় ইউনিয়ন। গত প্রান্তিকে ইইউতে রফতানি হয়েছে ৪৭৫ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের তুলনায় ৩.৬৪ শতাংশ বেশি।

আরওপড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

বাংলাদেশি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্যে এ সময় রফতানি হয়েছে ১২২ কোটি ডলারের পোশাক। আগের বছরের তুলনায় এতে প্রবৃদ্ধি হয়েছে ৬.৭৪ শতাংশ। একই সময়ে কানাডায় পোশাক রফতানি বেড়েছে সবচেয়ে বেশি—১৩.৬৩ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটিতে রফতানি আয় হয়েছে ৩৩ কোটি ৬৭ লাখ ডলার।

এর আগে গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। পরবর্তীতে গত ৭ জুলাই নতুন সিদ্ধান্তে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে বাংলাদেশি পোশাক রফতানিকারকদের যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে গড়ে ১৫ শতাংশ নিয়মিত শুল্ক ও অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক—মোট ৩৫ শতাংশ পরিশোধ করতে হচ্ছে।

তবুও এ উচ্চ শুল্কের মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে, যা প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
আন্তর্জাতিক

September 21, 2026
যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি
আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০