বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে সালাহউদ্দিন যা বললেন

অক্টোবর ১৯, ২০২৫
A A
নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে সালাহউদ্দিন যা বললেন
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি রয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, তার বক্তব্যকে বিকৃত করে ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দেওয়ার দায় তার ওপর চাপানো হচ্ছে।

শনিবার বিকেলে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত “গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ নির্মাণে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত, জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদের আমরা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সত্যিকারের জুলাই অভ্যুত্থানের কেউ এতে জড়িত নয়।”

নাহিদের সেই সমালোচনার জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেদের পরিচয় দেন কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের আরও শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করা উচিত। আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। সত্যিকারের জুলাই যোদ্ধারা কখনো বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকতে পারে না।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সে জন্য একটি মহল অবিরাম ষড়যন্ত্র করছে এবং নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এন. এইচ. আখতার হোসেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, এ্যাবের উপদেষ্টা প্রকৌশলী সফিউল আলম তালুকদার সবুজসহ সংগঠনের অন্যান্য নেতা ও শতাধিক প্রকৌশলী।

সভায় সভাপতিত্ব করেন এ্যাব আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সম্পর্কিত খবর

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার
জামায়াত

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

জুলাই ৩০, ২০২৬
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা
এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬
আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০