সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলারপ্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রশিবির

অক্টোবর ২০, ২০২৫
A A
কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলারপ্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রশিবির
Share on FacebookShare on Twitter

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাসেম বাজার জামে মসজিদে কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের ‘সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে। তিনি লিখেছেন, “নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে শিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে। কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না। অসভ্যতারও সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না।”

আল্টিমেটাম দিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা মনে করবেন না।”

এদিকে নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী জানিয়েছেন, শনিবার কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত দারসুল কুরআন প্রোগ্রামে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এ হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে পুনরায় কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করলে পুনরায় হামলা চালানো হয়।

তিনি জানান, “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মসজিদে প্রবেশ করে শিবির নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২৫ জন আহত হন। অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তা ফিরিয়ে দেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, সাথী ছালাউদ্দিন এবং কেরামতিয়া মাদ্রাসা শিবির সভাপতি আরাফাত আলীসহ ১৬ জন রয়েছেন।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতে মসজিদ ও মুসলিম বসতি উচ্ছেদে জামায়াতে ইসলামী হিন্দের উদ্বেগ

জুলাই ৬, ২০২৬
আওয়ামী লীগ

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে মসজিদ ও মুসলিম বসতি উচ্ছেদে জামায়াতে ইসলামী হিন্দের উদ্বেগ

জুলাই ৬, ২০২৬

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

জুলাই ৬, ২০২৬

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version