সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মৃত্যুর আগে বর্ষার কাছে বাঁচার আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ

অক্টোবর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের নতুন তথ্য দিয়েছে পুলিশ। মৃত্যুর আগে আহত অবস্থায় প্রেমিকা বর্ষার কাছে তিনি জীবন ভিক্ষা চাইলেও, বর্ষা বলেন, “তুমি না মরলে আমি মাহীর হতে পারব না।”—এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিসি মল্লিক বলেন, “জোবায়েদ তখনো মারা যায়নি। বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে। তিন তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা। বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, ‘তুমি না মরলে আমি মাহীর হতে পারব না।’ এরপর বর্ষা তার মৃত্যু নিশ্চিত করে যায়।”

তিনি আরও বলেন, “মেয়েটা অনেক চালু। দুই দিকেই সম্পর্ক বজায় রাখত।”

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। বর্ষা ও তার প্রেমিক মাহীর যৌথভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি ঘটায়। তারা হত্যার জন্য নতুন দুটি সুইচ গিয়ারও কেনেন। ঘটনার সময় মাহীর এলোপাতাড়ি ছুরি চালান জোবায়েদের শরীরে।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “বর্ষা ও মাহীরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু পরে বর্ষা জোবায়েদের প্রতি আকৃষ্ট হন। একপর্যায়ে মাহীরকে না করে জোবায়েদের পছন্দের কথা জানান। কিছুদিন পর আবার মত পরিবর্তন করে মাহীরকে জানান, জোবায়েদকে আর ভালো লাগে না। এরপর তারা দুজন মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা হত্যার পরিকল্পনা স্বীকার না করলেও, মাহীরকে মুখোমুখি করার পর পুরো ঘটনার স্বীকারোক্তি দেন বলে জানায় পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর থেকেই তারা পরিকল্পনা শুরু করে বলে তদন্তে জানা গেছে।

জোবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি এক বছর ধরে পুরান ঢাকার আরমানীটোলায় রৌশান ভিলা নামের বাসায় বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ওই বাসার তিন তলায় ওঠার সময় সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ। নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত রক্তে ভেসে যায় সিঁড়ি।

এ ঘটনায় বর্ষাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। সোমবার জোবায়েদকে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

আগস্ট ২৪, ২০২৬

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version