সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিমানবন্দরে আগুনে ওষুধ শিল্পের ক্ষতি ২০০ কোটি টাকা

অক্টোবর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পে বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বাপি) জানিয়েছে, দেশের শীর্ষ ৪৫টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল এই ঘটনায় পুড়ে গেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, এই অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পখাতের ওপর প্রায় ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। তবে ওষুধের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বাপির মহাসচিব জাকির হোসেন বলেন, আগুনে অ্যান্টিবায়োটিক, ক্যানসার, ডায়াবেটিক ও ভ্যাকসিনসহ গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নারকোটিকস অনুমোদিত কিছু কাঁচামালও নষ্ট হয়েছে, যা পুনরায় আমদানি করতে সময় লাগবে।

তিনি আরও বলেন, পুড়ে যাওয়া পণ্যের পুনরুদ্ধার এবং ক্ষতিপূরণের জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। বাপি ১৪ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে—শুল্ক ও কর ফেরত দেওয়া, ব্যাংক চার্জ ও সুদ মওকুফ, এবং বিমানবন্দরে ওষুধ শিল্পের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণ।

সংবাদ সম্মেলনে ইউনিমেড ইউনিহেলথের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, রেনেটা, স্কয়ার, একমি, নিপ্রো-জেএমআই ও ওয়ান ফার্মার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে দেশের ওষুধ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

জুলাই ৫, ২০২৬
জামায়াত

জমি বিরোধের জেরে বিএনপি নেতার তাণ্ডব, প্রাণ গেল জামায়াত নেতার

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে মসজিদ ও মুসলিম বসতি উচ্ছেদে জামায়াতে ইসলামী হিন্দের উদ্বেগ

জুলাই ৬, ২০২৬

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

জুলাই ৬, ২০২৬

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version