মঙ্গলবার, মে ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার হাজিরা আজ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ২২, ২০২৫
A A
আসামির তালিকা থেকে বাদ দিয়ে রাজসাক্ষী হতে আরও একজন আবেদন করেছেন
Share on FacebookShare on Twitter

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুম সংক্রান্ত দুই মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হবে। গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক এবং র‌্যাবের তৎকালীন সামরিক কর্মকর্তাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা কার্যকরের পর সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায়, বাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এলপিআরে থাকা মেজর জেনারেল কবীরকে খুঁজে পাওয়া যায়নি।

ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন,

> “সেনাবাহিনী বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে — নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ায় সত্য প্রকাশ পাবে।”

তিনি গুমের শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। এর পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্টনমেন্টের এমইএস বিল্ডিং-৫৪ কে সাবজেল হিসেবে ঘোষণা করে।

প্রসিকিউশন জানিয়েছে, সেনা কর্মকর্তারা আজ ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী সংবাদমাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারা উপস্থিত হলে ট্রাইব্যুনাল চাইলে জামিন দিতে বা কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন।

সংবিধান বিশেষজ্ঞদের মতে, মানবতাবিরোধী অপরাধের বিচার কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী সম্ভব। বাংলাদেশের অন্য কোনো সাধারণ আইন, এমনকি সেনা, নৌ বা বিমান বাহিনীর নিজস্ব আইনে এমন বিধান নেই। এই আইনটি সংবিধান দ্বারা সুরক্ষিত একটি বিশেষ আইন।

আরওপড়ুন

ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

মামলায় আসামিদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) ও টাস্কফোর্স ইন্টারোগেশন সেল (টিএফআই)-এর মাধ্যমে সংঘটিত ৩৪টি গুমের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ১৭ জন এবং জেআইসি সেলে নির্যাতনের ঘটনায় ১৩ জন আসামি রয়েছেন।

ট্রাইব্যুনালে এর আগেই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে আদালত তা আমলে নেয়।

সম্পর্কিত খবর

ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল
বাংলাদেশ

ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল

মে ৫, ২০২৬
শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি
বাংলাদেশ

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

মে ৫, ২০২৬
জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিজয় থালাপতি, ভাঙলেন ৪৯ বছরের রেকর্ড

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জমিতেই কৃষকের মৃত্যু: ঋণের বোঝায় দিশাহারা অন্তঃসত্ত্বা স্ত্রী, বাঁচার আকুতি

ঋণের বোঝায় দিশাহারা অন্তঃসত্ত্বা স্ত্রী, বাঁচার আকুতি

মে ৫, ২০২৬
ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল

ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল

মে ৫, ২০২৬
শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০