সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

ছাত্রদলের ৩০ সদস্যের কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ ১৮ জনই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মী

অক্টোবর ২৩, ২০২৫
A A
ছাত্রদলের ৩০ সদস্যের কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ ১৮ জনই  নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মী
Share on FacebookShare on Twitter

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ১১ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ৩০ সদস্যের কমিটি অনুমোদন দেন। অভিযোগ ওঠেছে, কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনই ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত।

গত মঙ্গলবার বিকেলে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ১১ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে কলেজে সকল ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। নতুন কমিটি ঘোষণার আগে ছাত্রদলের ব্যানারে একটি মিছিলও অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্স ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদ উভয়েই পূর্বে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। কমিটির আরও ১৬ জনেরও ছাত্রলীগের সাথে সংযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এতে কলেজে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. সাকিবুল হক রাসেল বলেন, “কেন্দ্রীয় নেতারা বরিশাল মহানগরের সঙ্গে আলোচনা না করে কমিটি দিতে পারেননি। ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি মো. রেজাউল করিম রনি জানান, “নতুন কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তি হলে তার দায় মহানগর কমিটির নয়, বরং কেন্দ্রীয় নেতৃত্বের।”

শেবাচিমের কমিটি পুনর্গঠনের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি দীপু পটোয়ারী টিমের নেতৃত্বে পদপ্রত্যাশীদের যাচাই-বাছাই করেছেন। তবে কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তি নিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বিএনপি

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬
জামায়াত

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

আগস্ট ৩১, ২০২৬
এনসিপি

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version