সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাই সনদ ‘ময়লার ভাগাড়ে ফেলা উচিত’ বলে মন্তব্য জবি অধ্যাপকের

অক্টোবর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জুলাই সনদকে ‘ইউনূস নারসিজম’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। তার ভাষায়, “এই সনদে অতিমাত্রায় ইউনূস বন্দনা করা হয়েছে। এটি ময়লার ভাগাড়ে ফেলা উচিত।”

গত ১৯ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভে) অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় অধ্যাপক মাসুম বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। এই সনদ প্রণয়ন করার এখতিয়ার তাদের নেই। অথচ জুলাই সনদকে রাষ্ট্র ও জনগণের সামাজিক চুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ হাস্যকর।”

তিনি আরও বলেন, “বাহাত্তরের সংবিধানকে ছিনিয়ে নিয়ে এই দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে পরিণত করা হচ্ছে। দেশের মানুষকে এই প্রচেষ্টা রুখে দিতে হবে।”

অধ্যাপক মাসুম অভিযোগ করেন, “এই সরকার আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া কোনো বাণিজ্যিক চুক্তি গোপন রাখা সাংবিধানিকভাবে বেআইনি। প্রতি পদে ৭২-এর সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। জুলাই সনদেও সেই সংবিধানকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।”

তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, “বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জনগণের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, ডিজিটাল বিপ্লব, ব্লু-ইকোনমি— প্রতিটি খাতে তার অবদান রয়েছে। অথচ জুলাই সনদে তাকে ‘ফ্যাসিস্ট হাসিনা’ বলে অপমান করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং আইন অনুষদের ডিন ছিলেন। বর্তমানে তিনি শিক্ষাছুটিতে আছেন।

তবে তার এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা বারবার দাবি জানিয়েছি— যারা ফ্যাসিস্টদের সহযোগী, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কিন্তু প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “ফ্যাসিস্টদের সহযোগীদের বিষয়ে প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা তাদের ব্যর্থতার প্রমাণ।”

তিনি আরও বলেন, “আমরা চাই, যারা ফ্যাসিস্ট চর্চা করত, তাদের আইনের আওতায় এনে চাকরিচ্যুত করা হোক এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “আমি ফেসবুক ব্যবহার করি না, তাই বিষয়টি জানি না। তবে অভিযোগ পাওয়া গেলে প্রমাণের ভিত্তিতে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।”

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

কক্সবাজার-৪ আসনের বিএনপির এমপি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এখন ইয়াবা সম্রাট!

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

আগস্ট ২৪, ২০২৬

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version