Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন

October 24, 2025
A A

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সুলতান আহমেদ শান্তর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। অভিযোগের আট মাস পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সুলতানের সঙ্গে তার পরিচয় হয় দুই বছর আগে। গত বছরের ১৬ ডিসেম্বর দুপুরে ল্যাপটপ ও খাতা ফেরত নেওয়ার জন্য তিনি সুলতানের ছাত্রাবাসে গেলে সেখানে কৌশলে তাকে বেডরুমে নিয়ে জোর করে ধর্ষণ করা হয়। তিনি জানান, প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে কান্নাকাটি করলে অভিযুক্ত ল্যাপটপ ফেরত দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখায়।

ধর্ষণের ঘটনায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও প্রথমে ভয় পেয়ে বিষয়টি গোপন রাখেন তিনি। পরে সুলতানের পরিবারের কাছে অভিযোগ জানালে তার মা ‘পুত্রবধূ’ পরিচয়ে এক চিকিৎসকের কাছে তাকে চিকিৎসা করান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষে তিনি থানায় মামলা করেন।

মামলার পর সুলতান দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এরপরও ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগীর দাবি, সুলতান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে তদন্ত সম্পন্ন হতে সময় লেগেছে। তিনি বলেন, “তদন্ত শেষ হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে।”

অভিযুক্ত ছাত্র সুলতান আহমেদ শান্ত অভিযোগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্র খুঁজতে বিএনপি সরকার খরচ করবে ২০১০ কোটি টাকা!

October 17, 2026

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version