Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

নতুন টেস্ট অধিনায়কের খোঁজে বিসিবি, পছন্দের শীর্ষে লিটন

October 25, 2025
A A
নতুন টেস্ট অধিনায়কের খোঁজে বিসিবি, পছন্দের শীর্ষে লিটন

ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর রাগ ও অভিমানে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই টেস্ট দলের নেতৃত্বে সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে এখন বোর্ডের প্রধান চিন্তা—নতুন অধিনায়ক কে হবেন?

বোর্ড সূত্রে জানা গেছে, লিটন দাসই এখনো পর্যন্ত বিসিবির প্রথম পছন্দ। যদিও ওয়ানডে দলে নেতৃত্ব দেওয়া মেহেদি হাসান মিরাজ সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যর্থ হওয়ায় টেস্ট অধিনায়ক হিসেবে আপাতত বিবেচনায় নেই।

অভ্যন্তরীণ আলোচনায় নতুন একটি সম্ভাবনার কথাও উঠেছে—বিসিবি হয়তো শান্তকেই আবার টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব দিতে পারে। তার ব্যাটিং ফর্ম, নেতৃত্বের স্থিরতা এবং দলের ওপর প্রভাব বিবেচনায় এই সিদ্ধান্ত আসতে পারে।

একাধিক পরিচালক জানিয়েছেন, শনিবার সভাপতির সঙ্গে বিভিন্ন বিভাগের বৈঠকের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হতে পারে। তবে এখনো কিছুই চূড়ান্ত নয়। বড় প্রশ্ন একটাই—শান্ত কি এই দায়িত্ব নিতে রাজি হবেন? ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বোর্ডের প্রতি তার অভিমান এখনো কাটেনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ক্রিকেট অপারেশনস, নির্বাচক ও কোচিং স্টাফ মিলে আলোচনা করবে। যাকে তারা উপযুক্ত মনে করবেন, তাকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে সেই খেলোয়াকেও দায়িত্ব নিতে সম্মত হতে হবে।”

তিনি আরও জানান, এ বিষয়ে এখনো শান্তর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম মনে করেন, “শান্তকে ফেরানো গেলে সবচেয়ে ভালো হবে। যদি সে রাজি না হয়, তাহলে লিটন বা মিরাজের মধ্যে মিরাজ হতে পারে ভালো বিকল্প। শুধু পারফরম্যান্স নয়, মাঠে কৌশলগত চিন্তা করার ক্ষমতাও বিবেচনা করা জরুরি।”

তিনি আরও বলেন, “আমাদের দল নিয়মিত পারফর্ম করতে পারে না, ফলে নতুন কাউকে দীর্ঘ মেয়াদে নেতৃত্বের জন্য প্রস্তুত করা যায়নি। ধারাবাহিকতা আসলেই ভবিষ্যৎ অধিনায়ক তৈরি করা সম্ভব হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, আয়ারল্যান্ড সিরিজের আগে অধিনায়ক নির্বাচনই এখন বিসিবির সবচেয়ে বড় কাজ। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো—দলের মধ্যে আস্থা ফিরিয়ে আনা ও একটি স্পষ্ট নেতৃত্ব কাঠামো গড়ে তোলা।

বাংলাদেশ টেস্ট দল বর্তমানে পুনর্গঠনের পথে। এমন সময়ে নেতৃত্বে অনিশ্চয়তা শুধু মাঠের পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমের মনোবলকেও নড়বড়ে করে দিতে পারে। টেস্ট অধিনায়ক শুধু দল পরিচালনাই করেন না—তিনি দেশের ক্রিকেট সংস্কৃতির প্রতীক। তাই এখন বাংলাদেশের প্রয়োজন এমন এক অধিনায়ক, যিনি অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে পারবেন।

Related Posts

খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026
খেলা

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

November 7, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version