মঙ্গলবার, মে ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বাবা বাকশাল করে যা করতে পারেননি, তার মেয়ে তা করে দেখিয়েছেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ২৫, ২০২৫
A A
বাবা বাকশাল করে যা করতে পারেননি, তার মেয়ে তা করে দেখিয়েছেন
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেও যা করতে পারেননি, তাঁর মেয়ে শেখ হাসিনা তা করে গেছেন। ইউনিক ফর্মুলায় শেখ হাসিনা বাকশালের বাস্তবায়ন করেছেন।”

শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে বাকশালের রূপ ভিন্ন হলেও উদ্দেশ্য ছিল এক—একক বয়ানের মাধ্যমে পুরো গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। তাঁর ভাষায়,

“শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি, শেখ হাসিনা তা বাস্তবে রূপ দিয়েছেন। তখনকার মতোই সব সংবাদমাধ্যম এক সুরে কথা বলেছে। ইউনিক ফর্মুলায় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার সময় ইংরেজি সংবাদমাধ্যমগুলোতেও ফ্যাসিবাদী সরকারের সমালোচনার কোনো সাহস দেখা যায়নি।

“ইংরেজিতে শেখ হাসিনার বিরুদ্ধে লেখার মতো কেউ ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি,”—বলেন শফিকুল আলম।

প্রেস সচিবের মতে, শেখ হাসিনার সময় গণমাধ্যমের ওপর একক বয়ান চাপিয়ে দেওয়া হয়েছিল, যাতে কোনো ভিন্নমত প্রকাশ পেলেই সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হতো।

আরওপড়ুন

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

“একটি নির্দিষ্ট ন্যারেটিভ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করা ছিল ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব ইতিহাস লিখে রাখা আমাদের নৈতিক দায়িত্ব,” তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে দমন-নিপীড়নের বাস্তবচিত্র প্রকাশ করা ছিল কঠিন কাজ।

“ফ্যাসিবাদী আমলে সব গণমাধ্যম এক সুরে কথা বলতো। সেই সময় নয়া দিগন্ত যে দাঁড়িয়ে ছিল—সেটাই ছিল সবচেয়ে বড় জিহাদ।”

শফিকুল আলম শেষ বক্তব্যে বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের সব ঘটনাবলি ও বাস্তবতা লিপিবদ্ধ করা উচিত, যাতে ইতিহাস সত্যভাবে সংরক্ষিত থাকে।

সম্পর্কিত খবর

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ৫, ২০২৬
সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য
এনসিপি

সংরক্ষিত নারী আসন: নুসরাতই হচ্ছেন সংসদ সদস্য

মে ৪, ২০২৬
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

মে ৫, ২০২৬
জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ৫, ২০২৬
প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ

প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০