সোমবার, জুন ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বিবিধ

৩ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে দেয়া হয় বন্ধুদের কাছে, গ্রেপ্তার ৫

অক্টোবর ২৬, ২০২৫
A A
৩ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে দেয়া হয় বন্ধুদের কাছে, গ্রেপ্তার ৫
Share on FacebookShare on Twitter

কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেন এক ইটভাটা শ্রমিক। পরে তিন দিন ধরে পালাক্রমে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিকস ফিল্ডের শ্রমিকদের আবাসনে।

গ্রেপ্তাররা হলেন—ভুক্তভোগীর স্বামী রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)। তারা সবাই নোয়াখালীর বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আরওপড়ুন

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাজুর সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয় ২০২৩ সালে। নিত্য অশান্তির জেরে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে চলতি মাসের শুরুতে সালিশের মাধ্যমে রাজু আবারও তাকে বাড়ি নিয়ে আসে।

১৫ অক্টোবর রাজু স্ত্রীকে কুমিল্লায় নিয়ে এসে মিরশ্বানীর ইসলামিয়া ব্রিকস ফিল্ডে এক শ্রমিকের ঘরে রাখে। পরদিন রাতে রাজুর উপস্থিতিতে বেলাল হোসেন প্রথমে ওই নারীকে ধর্ষণ করে। এরপর ১৮ অক্টোবর রাজুর দুই বন্ধু হৃদয় ও মহিন উদ্দিনও পালাক্রমে ধর্ষণ করে। ২০ অক্টোবর হৃদয় পুনরায় ধর্ষণের চেষ্টা করলে চিৎকার শুনে সে পালিয়ে যায়।

পরে রাজু স্ত্রীকে হুমকি দেয়, বিষয়টি জানালে হত্যা করে লাশ গুম করবে। ভয়ে নীরব থাকলেও সহকর্মীর মাধ্যমে বিষয়টি ভুক্তভোগীর পিতা জানতে পারেন এবং মেয়েকে উদ্ধার করেন।

শুক্রবার রাতে থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে রাজু ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, অভিযোগের পরপরই পুলিশ ব্যবস্থা নেয় এবং শনিবার বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

এপ্রিল ২১, ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ
বাংলাদেশ

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?
ফিচার

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?

জানুয়ারি ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

জুন ১৫, ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

জুন ১৫, ২০২৬
পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০