মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আরও ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অক্টোবর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে আরও ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত পাঠানো সবাই ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এসব ব্যক্তি ‘ডাংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশ সূত্রে জানা যায়, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জন হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া কাইথালের ১৫ জন, আম্বালার ৫ জন, কুরুক্ষেত্রের ৪ জন, জিন্দের ৩ জন, সোনিপতের ২ জন এবং পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদের একজন করে নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, “আরও ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হরিয়ানা রাজ্যের ৫০ জন রয়েছেন, যার মধ্যে প্রায় ১৬ জন করনাল জেলার। তারা ‘ডাংকি রুটে’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন তাদের ফেরত পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তদন্ত চলছে—যদি কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ‘ডাংকি রুট’ বা ‘ডাংকি ফ্লাইট’ বলতে বোঝানো হয় এক ধরনের অবৈধ অভিবাসন পদ্ধতি, যেখানে দালাল বা পাচারকারীরা বিপুল অর্থের বিনিময়ে লোকজনকে একাধিক দেশের সীমান্ত গোপনে পার করিয়ে যুক্তরাষ্ট্রে পাঠায়। এ প্রক্রিয়ায় জাল নথি, কনটেইনার, কিংবা যানবাহনের গোপন বগিও ব্যবহার করা হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা শতাধিক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version