সোমবার, জুলাই ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

ছাত্রীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে বিতর্কে ইবি শিক্ষক

অক্টোবর ২৯, ২০২৫
A A
ছাত্রীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে বিতর্কে ইবি শিক্ষক
Share on FacebookShare on Twitter

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ও পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন মিঝির ওই মন্তব্যের অডিও ক্লিপ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অডিওতে অধ্যাপক নাসির উদ্দিনকে বলতে শোনা যায়, “তুমি কালকে এই মেয়েকে মাইক দিছো কেন? এই মেয়ে কে? এই মেয়ে আল কুরআনের ছাত্রী নাকি? মাইক দিছে কে ওর হাতে? ডিপার্টমেন্ট ধ্বংস করছো না? বেশি বাড়ছো না? ডিপার্টমেন্ট ধ্বংস করার অধিকার কে দিছে তোকে?”

তিনি আরও বলেন, “তোরে আমি ডাকছি আন্দোলনের সময়? তোকে কে এত সাহস দিছে যে তুই বিভাগের ওপর কথা বলিস? আমার বিভাগের কোনো ছাত্রী হলে আপত্তি ছিল না। কিন্তু কোথাকার কোন মৃত পোলা, যাই হোক, সে তো চলেই গেছে। ওখানে গেছে জিন্স প্যান্ট–গেঞ্জি পরা মেয়ে। আমি আল কুরআনের শিক্ষক, আমার সঙ্গে ওই রকম পোশাকে কেউ যায় কীভাবে?”

অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিভাগের সাবেক সহ–সমন্বয়ক সাজাতুল্লাহ শেখ ফেসবুকে লিখেছেন, “স্যারের মুখে এমন বক্তব্য শুনে আমি ব্যথিত। সব ছাত্রীই তো মেয়ের মতো হওয়ার কথা। শহীদ ছাত্রকে নিয়ে এমন তাচ্ছিল্যও কাম্য নয়। আহ সাজিদ।”

আরেক শিক্ষার্থী রাইসা বিনতে রাশিদা মন্তব্য করেছেন, “এমন ভাষা একজন অধ্যাপকের মুখে মানায় না। পুরো রেকর্ড প্রকাশ করা উচিত—কেন তিনি এমন রেগে গিয়েছিলেন। তাঁকে ব্যাখ্যা দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

অভিযোগের বিষয়ে অধ্যাপক নাসির উদ্দিন মিঝি  বলেন, “যে ছেলেটা মারা গেছে, সে ধর্মপ্রাণ ও আলেম পরিবারের সন্তান। সেদিন এক মেয়ে তার বাড়িতে যায়, এতে পরিবারটি বিব্রত বোধ করে। তাতেই আমি ক্ষুব্ধ হই এবং মাথা গরম অবস্থায় এমন কথা বলে ফেলেছি। এমন শব্দ ব্যবহার করা উচিত হয়নি, আমি এর জন্য দুঃখিত।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৮ বছরের শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন মাদ্রাসাশিক্ষক ও তিন শিক্ষার্থী

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

শহীদ আবু সাঈদের স্মৃতি ভোলেননি তার বন্ধু ও সহযোদ্ধারা

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের রুটিতে মিললো ছত্রাক

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশের তিন পলাতক সাবেক জেনারেল এখন ভারতের সুরক্ষিত সেনা এলাকায়

জুলাই ৬, ২০২৬

মুসলিম স্কুলছাত্রীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

জুলাই ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version