Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা, রয়েছেন যারা

October 29, 2025
A A

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট ‘হংকং সিক্সেস’। দ্বিতীয়বারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দলটির নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

বুধবার (২৯ অক্টোবর) টুর্নামেন্ট সামনে রেখে আকবর আলীর নেতৃত্বে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজেও আকবরের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল।

গত আসরের মতো এবারও দলে রয়েছেন তরুণ ওপেনার জিসান আলম। আগের আসরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি—৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন ৬ উইকেট। সেই সঙ্গে আগের আসরের দুই অভিজ্ঞ সদস্য আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন দলে।

নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান। সাম্প্রতিক টপ এন্ড সিরিজেও নিজের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি। দলে আরও আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

আসন্ন টুর্নামেন্টে স্বাগতিক হংকং ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল। আগামী ৭ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, সিক্স-এ-সাইড ফরম্যাটে প্রতিটি দলে থাকে ছয়জন খেলোয়াড়, ফলে বিসিবি ৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। শেষ আসরে মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান ও আবু হায়দার রনি।

Related Posts

খেলা

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

October 22, 2026
খেলা

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর

October 14, 2026
খেলা

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা

October 25, 2026

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version