Tuesday, October 13, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026
A A
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আয় নিয়ে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। বার্ষিক নির্ধারিত ৪০ লাখ পাউন্ড আয়ের বাইরেও অতিরিক্ত ১৩ লাখ পাউন্ডের একটি গোপন বেতন প্যাকেজ গ্রহণের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ফিফার নিজস্ব নিয়মাবলি সুস্পষ্ট লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ‘এফডব্লিউসি২০২৬ ইউএস ইঙ্ক’ নামের একটি কোম্পানির কাছ থেকে এই বিশাল অংকের বাড়তি অর্থ গ্রহণ করেছেন ইনফান্তিনো। তবে অবাক করার মতো বিষয় হলো, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার ২০২৪ সালের সরকারি বার্ষিক প্রতিবেদনে এই অর্থের কোনো উল্লেখ বা হিসাব ছিল না।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার প্রকাশিত নথিতে দেখা যায়, সংশ্লিষ্ট ওই কোম্পানি থেকে ইনফান্তিনোকে ১৭ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ১৩ লাখ পাউন্ড) প্রদান করা হয়েছে। ফিফার নিজস্ব বিধানে প্রেসিডেন্টের ‘সব ধরনের ব্যক্তিগত পারিশ্রমিক ও সুবিধা প্রকাশ বাধ্যতামূলক’ থাকা সত্ত্বেও ২০২৪ সালের প্রতিবেদনে কেবল ৪২ লাখ ৭০ হাজার সুইস ফ্রাঁ আয়ের কথা উল্লেখ করে বাড়তি গোপন অর্থ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ চেপে যাওয়া হয়।

মার্কিন রাজস্ব বিভাগের প্রতিবেদনটি প্রথম প্রকাশ করা পত্রিকা দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফার গভর্নেন্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো বলেন, ফিফার সঙ্গে যুক্ত যেকোনো সহযোগী কোম্পানি থেকে প্রাপ্ত পারিশ্রমিক না জানানো সংস্থার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তিনি।

এদিকে গোপন সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ইনফান্তিনোর যে বিলাসবহুল জীবনযাপন, তার পেছনে রয়েছে এই গোপন বেতন প্যাকেজ। তিনি সেখানে সমুদ্রের তীর ঘেঁষে লাখ লাখ ডলার ভাড়ায় একটি প্রাসাদসম বাড়িতে বসবাস করছেন। জানা গেছে, ২০২৪ সালের পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালেও তিনি সমপরিমাণ বা তারচেয়েও বেশি গোপন সুবিধা গ্রহণ করছেন, যা ফিফার শীর্ষ নেতৃত্বে স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

Related Posts

খেলা

হাসানের হ্যাটট্রিক ও এবাদতের দাপটে ১০৬ রানের লিড পেল বাংলাদেশ

October 11, 2026
খেলা

৯ গোলে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি দুই ফুটবলারের ভিডিও ভাইরাল

October 2, 2026
খেলা

ইসরায়েল ম্যাচ বয়কট নিয়মিত গোলরক্ষকের, গ্লাভস হাতে নামবেন ডিফেন্ডার!

September 27, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

October 13, 2026

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version