Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বোরকা-হিজাব পরায় ঢাবি শিক্ষার্থীকে ‘থুতু’ নিক্ষেপ ও হেনস্তার অভিযোগ

October 30, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা, হিজাব ও নিকাব পরিধান করায় এক নারী শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের (কার্জন হল সংলগ্ন) সামনে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।

প্রক্টর অফিসে অভিযোগ জমা দেওয়ার পর ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না সাংবাদিকদের বলেন, “এমন একটি সংবেদনশীল ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের লিখিত অভিযোগ দিতে আসতে হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এতটাই মানসিকভাবে বিপর্যস্ত যে এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সিসিটিভি কভারেজের বাইরে। প্রক্টর অফিস আমাদের জানিয়েছে তারা দুইদিন সময় নেবে তদন্তে। কিন্তু একজন ভুক্তভোগীর জন্য এই সময়টা অনেক বেশি। একজন মানুষ কতটা বিদ্বেষ থেকে থুতু নিক্ষেপ করতে পারে— তা কল্পনাও কঠিন।”

তামান্না হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, এটি জাতীয় ইস্যুতে রূপ নিতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে। আমরা আশা করছি প্রশাসন দ্রুত দায়ীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করবে।”

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, “ক্লাস শেষে কার্জন হলের পাশ দিয়ে ফেরার সময় এক নারী আমার দিকে থুতু নিক্ষেপ করে এবং গালিগালাজ করতে থাকে। সে বলে ওঠে— ‘তুই ঐখানকার মেয়ে না? সব পাকিস্তানি! মুখ ঢেকে রেখেছিস কেন?’ এরপর খপ করে আমার হাত ধরে বলে, ‘হাত ঢেকে রেখেছিস কেন, আগুনে পুড়েছে নাকি?’ আমি এতটাই ভয়ে ছিলাম যে কিছুই বলতে পারিনি, শুধু দৌড়ে হলে ফিরে এসেছি।”

ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে নিন্দার ঝড় তুলেছে। শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্র খুঁজতে বিএনপি সরকার খরচ করবে ২০১০ কোটি টাকা!

October 17, 2026

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version