রবিবার, জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মুজতবা-মহিউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মোনামীর মামলা

নভেম্বর ৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাবি শিক্ষক শেহরীন আনিম ভূইয়া মোনামী একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে শেহরীন আনিম ভূইয়ার ছবি অশালীনভাবে সম্পাদনা করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।” ওই পোস্টের স্ক্রিনশট ও আইডি লিংক মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

দ্বিতীয় আসামি লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ তার নিজের ফেসবুক আইডিতে শেহরীন আনিমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং একটি ফটোকার্ড শেয়ার দিয়ে তাকে “যৌন-কল্পনার রসদ” বলে উল্লেখ করেন।

তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন একটি সংবাদপোর্টালের ফেসবুক পোস্টের নিচে শেহরীন আনিমকে নিয়ে অশালীন মন্তব্য করেন। চতুর্থ আসামি আশফাক হোসাইন ইভান তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে শেহরীন আনিমের ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তি বিভিন্ন ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে শেহরীন আনিম ভূইয়ার ছবি বিকৃত করে প্রকাশ করছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। বিশ্ববিদ্যালয়ে নিজের অফিসকক্ষে অবস্থানকালে তিনি এসব পোস্ট দেখতে পান।

শেহরীন আনিম ভূইয়া মোনামী বলেন, “এভাবে ধারাবাহিকভাবে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে প্রকাশ করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলোচনা করেই আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ

চবিতে গেস্ট টিচার হয়ে এসেছিলেন চায়না অধ্যাপক, ইসলাম গ্রহণ করে ছাত্রীকে বিয়ে

জুলাই ১৮, ২০২৬
আন্তর্জাতিক

কুয়েতের বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, দুটি টাইফুন যুদ্ধবিমান ধ্বংস

জুলাই ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

জুলাই ১৯, ২০২৬

চবিতে গেস্ট টিচার হয়ে এসেছিলেন চায়না অধ্যাপক, ইসলাম গ্রহণ করে ছাত্রীকে বিয়ে

জুলাই ১৮, ২০২৬

টিকটকে মেয়েদের ‘পায়জামা ভেজানোর দায়িত্ব’ নিতে চান আর রাস্তায় কালেমার পতাকা লাগান

জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version