বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না : ফয়জুল করীম

নভেম্বর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার। জনগণ একবার হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের সুযোগ দিন— আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসব না।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশের ইতিহাসে ১২টি জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিটি নির্বাচনের মধ্য দিয়ে জাতি শুধু নতুন অপরাধপ্রবণ নেতাকর্মী পেয়েছে। নীতির পরিবর্তন না করে শুধু নেতার পরিবর্তন করলে মুক্তি আসবে না। জুলাই অভ্যুত্থান হয়েছিল সংস্কার, বিচার ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য— তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজি, রাহাজানি ও ক্ষমতার অপব্যবহার করেন— তাদের নির্বাচিত করার দায় ভোটারদেরও নিতে হবে। একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দেবেন নিজেদের নিরাপত্তা, ন্যায়বিচার ও জান-মালের সুরক্ষার জন্য।”

ফয়জুল করীম বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার নির্বাচিত হয়ে ১২ বারই ব্যর্থ হয়েছে। বিএনপি তাদের পাঁচ বছরের শাসনে তিনবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এখনো তারা ক্ষমতায় না গিয়েই নিজেদের মধ্যে খুন আর চাঁদাবাজিতে ব্যস্ত।”

তিনি ব্যঙ্গ করে বলেন, “যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে জানে না, আর যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন এক প্রতীক যা নারী-পুরুষ, ধনী-গরিব, সব শ্রেণি-পেশার মানুষ চালাতে পারেন।”

নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলনের সহসভাপতি মোবারক হোসাইন, পলাশ শাখার সভাপতি মো. সোলায়মান ভূইয়া ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
আওয়ামী লীগ

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তসলিমা নাসরিন চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন: ডা. জাহেদ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত, কললিস্টে মিলল তথ্য

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version