Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন সাম্য: ডিবি

November 8, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় সাতজন মাদক কারবারিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন— মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। অন্যদিকে চারজনের— তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, মেহেদী, কবুতর রাব্বি, রিপন, পাপেল, হৃদয়, সোহাগ ও রবিন দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতেন। তাদের নেতা ছিলেন মেহেদী। তারা নিয়মিত বিক্রির টাকা মেহেদীর কাছে জমা দিতেন। একপর্যায়ে কিছু অর্থ নিয়ে বিরোধ তৈরি হলে মেহেদী তার সহযোগীদের সঙ্গে অস্ত্র কিনে প্রতিপক্ষকে প্রতিহত করার প্রস্তুতি নেয়।

ঢাবি ছাত্র সাম্য ও তার বন্ধুরা উদ্যানে মাদক বিক্রি করতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। ১৩ মে রাতে উদ্যানে মাদক বিক্রির সময় সাম্য কবুতর রাব্বিকে ইলেকট্রিক ট্রেজারগানসহ দেখতে পান এবং সেটি কেড়ে নিতে গেলে সংঘর্ষ বাধে। এসময় মেহেদী ও তার সহযোগীরা সাম্য ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মেহেদী কবুতর রাব্বির হাতে থাকা চাকু দিয়ে সাম্যের পায়ে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, হামলার পর মেহেদী ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায় এবং আশপাশের মানুষ এগিয়ে এলে ঘটনাস্থল থেকে সরে যায়।

উল্লেখ্য, গত ১৪ মে সকালে নিহত সাম্যের বড় ভাই শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

Related Posts

প্রধান সংবাদ

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
প্রধান সংবাদ

সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026

সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version