Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সুযোগ পেলে বিএনপির হয়ে উত্তরা থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

November 8, 2025
A A

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে উত্তরাকেন্দ্রিক আসনে কাজ করতে চান।

শনিবার (৮ নভেম্বর) দেওয়া সাক্ষাৎকারে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “তরুণদের নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার বড় পরিসর তৈরি করতেই আমি বিএনপিতে যোগ দিয়েছি।”

স্নিগ্ধ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। তিনি বলেন, “নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমার কাছে মনে হয়েছে, এই বড় দলের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য বিএনপির প্ল্যাটফর্মটি কাজে লাগাতে চাই।”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান তার জীবন বদলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরেই আমরা বড় হয়েছি। তাই আমার সবচেয়ে বেশি আগ্রহ উত্তরাকেন্দ্রিক আসনে কাজ করার। যদি কখনো সুযোগ হয়, যদি দল মনে করে আমি কাজ করার যোগ্য, তাহলে আমি অবশ্যই উত্তরায় কাজ করতে চাই।”

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্নিগ্ধ বলেন, “আমি প্রত্যাশা করি, সামনের নির্বাচনটি হবে একটি ইতিবাচক ও প্রতিযোগিতামূলক নির্বাচন। কোনো মারামারি বা হানাহানি নয়, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতার মাধ্যমে এটি উৎসবমুখর হবে। দেশের স্বার্থে সবাই যেন একসঙ্গে কাজ করে—এই আশা করি।”

উল্লেখ্য, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

Related Posts

প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version