বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা আ. লীগের, গ্রেফতার ২৫

নভেম্বর ৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার থেকে রোববার পর্যন্ত পৃথক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান ও গ্যাস বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এছাড়া তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনাও করেছিল।

আরওপড়ুন

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক (ছোটন চৌধুরী), শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু), মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জসিম (বিল্লাল), মৎস্যজীবী লীগ নেতা মাহবুব রহমানসহ আরও অনেকে।

এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, হবিগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, সিলেট, বরগুনা ও আশুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারাও এ তালিকায় রয়েছেন।

ডিবির নয়টি বিভাগ— মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান — সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা গোপন বৈঠকে সংগঠনের কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিল।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল
আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী
প্রধান সংবাদ

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০