বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ঘাঁটি, বিজিবির টহল জোরদার

নভেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় ভারত তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে বলে খবর প্রকাশের পর লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। সীমান্তের দহগ্রাম ও আশপাশের গ্রামগুলোতে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্র জানায়, ভারতের নবনির্মিত ঘাঁটিগুলো বাংলাদেশের সীমান্তের অদূরে স্থাপন করা হয়েছে এবং সেখানে আধুনিক অস্ত্র, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রয়েছে বলে শোনা যাচ্ছে। এ খবরে সীমান্ত এলাকায় অজানা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

দহগ্রামের সরকারপাড়া এলাকার মনির উদ্দিন বলেন, “এসব ঘাঁটি সম্ভবত সীমান্তে নজরদারি শক্তিশালী করা ও কৌশলগত দুর্বলতা পূরণের উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু এর ফলে আমাদের এলাকায় আতঙ্ক বেড়ে গেছে।”

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, “ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ইউনিট ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বসানো হয়েছে বলে শুনছি। এতে সীমান্তবাসীর মনে ভয় কাজ করছে।”

সীমান্তের অধিবাসী দোলেয়ার হোসেন বলেন, “আমরা এমনিতেই নানা অনিশ্চয়তায় থাকি। এখন রাতে ঘুমাতেও ভয় লাগে, যেন কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হতে পারে।”

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ভারতের সেনা ঘাঁটি স্থাপন তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে কেউ যেন গুজবে কান না দেন। একটি মহল সীমান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।”

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version