বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

নভেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে কোমলমতি শিক্ষার্থী বহনকারী একটি স্কুলবাসে দুর্বৃত্তদের নাশকতায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পার্কিং করা বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আচমকা আগুন ছড়িয়ে পড়লে তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করেন। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল এবং সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ পুড়ে অচল হয়ে যায়। শিবালয় থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) সুমন চক্রবর্তী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা স্কুলবাসে অগ্নিসংযোগ করেছে। কারা এবং কেন এ নাশকতার ঘটনায় জড়িত—তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই মহাসড়কে পাঁচদিন আগে পাটুরিয়া লিংক রোডের পাশে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই বাসটি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু গ্রুপের স্কুলের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হতো।

এক সপ্তাহের ব্যবধানে দুটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, ঘটনাগুলোর পেছনে নাশকতার উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version