বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

প্রকাশ্যে নৌকায় সিলমারা রেহেনা এবার এবি পার্টির প্রার্থী

নভেম্বর ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনীতিতে ফেরদৌসী আক্তার রেহেনাকে ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন তিনি প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। নৌকার সভা-সমাবেশ থেকে শুরু করে ব্যানার-মিছিলে তার উপস্থিতি ছিল নিয়মিত। বিশেষ করে শামীম ওসমানের ঘনিষ্ঠ পরিচয় তাকে স্থানীয়ভাবে প্রভাবশালী অবস্থান এনে দিয়েছিল। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকায় সিল দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছিলেন।

জুলাই অভ্যুত্থানের পর ফেরদৌসী আক্তার রেহেনা হঠাৎই আওয়ামী বিরোধী অবস্থান নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি যোগ দেন আমার বাংলাদেশ (এবি) পার্টিতে এবং নারায়ণগঞ্জ–৪ আসনে ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেন। ইতোমধ্যে তিনি এলাকাব্যাপী সভা-সমাবেশও করছেন। তার এই রাজনৈতিক রূপান্তর স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার সময় রেহেনার কর্মকাণ্ড ছিল প্রকাশ্য ও প্রভাবশালী। সস্তাপুর এলাকায় তার প্রভাব এতটাই ছিল যে অনেকেই ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেন না। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক এক সহ-সভাপতিকে বিয়েও করেছিলেন। বিগত একাদশ ও দ্বাদশ নির্বাচনে তিনি নারী ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া এবং প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগও রয়েছে। কেউ ভোটের গোপনীয়তা রাখতে চাইলে তাদের মোবাইলে ছবি তুলে ভোট প্রমাণ দেখাতে বাধ্য করা হতো বলেও স্থানীয়দের দাবি।

এবি পার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, ফেরদৌসী আক্তার রেহেনার মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ১০৯টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, তবে নারায়ণগঞ্জ–৪ আসনের বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। যাচাই-বাছাই শেষে প্রার্থী নির্ধারণ করা হবে।

একসময় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত রেহেনা এখন নিজেকে বিরোধী নেত্রী হিসেবে উপস্থাপন করলেও স্থানীয়দের অনেকেই তাকে দেখছেন ‘রাজনীতির হাওয়া বোঝা’ পুরোনো রেহেনা হিসেবেই, যিনি সময়-পরিস্থিতি অনুযায়ী অবস্থান বদলাতে পারদর্শী।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version