Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার: জি এম কাদের

November 17, 2025
A A

জাতীয় পার্টিকে উদ্দেশ্যমূলকভাবে কোণঠাসা করে একতরফা নির্বাচনের পথ তৈরি করা হচ্ছে— এমন অভিযোগ তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (১৫ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন জাতীয় পার্টিকে “হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে।” জনগণের মধ্যে এখন দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে, একটি পাতানো ও নীলনকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে।

জি এম কাদের জানান, নির্বাচনকে ন্যূনতম গ্রহণযোগ্যতার পর্যায়ে রাখতেও জাতীয় পার্টিকে পুরোপুরি বাদ দেওয়া সমীচীন হবে না। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় মনে হচ্ছে, দলের রাজনৈতিক কার্যক্রমকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, ১৪ নভেম্বর দিনাজপুরে দলীয় বৈঠকে যোগ দিতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ও সিনিয়র নেতারা গেলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং বৈঠকে বাধা দেয়। এনসিপি ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হামলার আশঙ্কার কথা বলে প্রশাসন সভা করতে দেয়নি।

এর আগে ঢাকার কেরানীগঞ্জে ৭ নভেম্বর একটি কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিসভায়ও একই ধরনের বাধার মুখে পড়তে হয় জাপাকে। প্রথমে রাজনৈতিক প্রতিপক্ষ, পরে পুলিশ নিরাপত্তা না দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এমনকি গত ১১ অক্টোবর দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশও পুলিশ বিনা উসকানিতে বিঘ্নিত করে।

জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, দোষ প্রমাণিত না হয়েও এক বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম। একটি মামলায় জামিন পেলেই নতুন মামলা দিয়ে বা অজ্ঞাত আসামির তালিকায় দেখিয়ে তাদের ফের কারাগারে রাখা হচ্ছে।

আরওপড়ুন

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

এই ঘটনাগুলোকে রাজনৈতিক হয়রানি উল্লেখ করে সরকারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জি এম কাদের।

Related Posts

জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না
জামায়াত

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু
অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

October 21, 2026
জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০