বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় প্রাণ হারান ছাত্রদলের কর্মী রবিউল ইসলাম। তার মরদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সংঘর্ষে আহত হয়েছেন আরও আটজন। তাদের সবাইকে শেবাচিম হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ বেঁধে যায়। এরই মধ্যে এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় রবিউল ইসলামকে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে জানান তিনি।
