Saturday, October 31, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

November 19, 2025
A A
বিএনপির দুই গ্রুপের একইস্থানে  সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় পুরো নগরীতে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আগামীকাল (২০ নভেম্বর) কান্দিরপাড় টাউনহল মাঠে মনিরুল হক চৌধুরী গ্রুপ এবং ইয়াছিন গ্রুপ পৃথক সমাবেশ আহ্বান করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী তিন দিন আগে থেকেই টাউনহলে নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অনুমতি নিয়েছেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিত হাজী ইয়াছিনের পক্ষে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানও একই স্থানে সমাবেশের জন্য টাউনহল কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন।

এদিকে ইয়াছিনের সমর্থকরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাউন হলে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। একই স্থানে একই দিনে বিএনপির দুটি কর্মসূচি থাকায় নগরীতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, “মনিরুল হক চৌধুরীর কর্মসূচির অনুমতি আগে থেকেই নেয়া হয়েছে। আমরা চাই না কোনো অস্থিতিশীলতা তৈরি হোক। অন্য গ্রুপের সঙ্গে কথা বলছি—তারা যেন আগামীকাল সমাবেশ না করে। তারাও তো বিএনপি করেন।”

ইয়াছিনের অনুসারী শফিউল আলম রায়হান জানান, ১৮ নভেম্বর আবেদন জমা দেওয়ার সময় টাউনহল কর্তৃপক্ষ তাদের বলেনি যে ওই দিন অন্য কোনো কর্মসূচি রয়েছে। “আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করব। দোয়া মাহফিল সবার জন্য উন্মুক্ত কর্মসূচি। অন্য গ্রুপ কী করবে, আমরা জানি না,” বলেন তিনি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসক যাদের অনুমতি দেবেন, তারাই সমাবেশ করতে পারবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, একটি পক্ষ ২০ ও ২১ নভেম্বরের জন্য আবেদন করেছে, আরেকটি পক্ষ ২০ নভেম্বরের জন্য আবেদন জমা দিয়েছে। “আমরা বলেছি, যেহেতু তারা একই দলের মানুষ, তারা যেন নিজেদের মধ্যে সমঝোতা করে সমাবেশের সময় ঠিক করে নেয়।”

Related Posts

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

November 21, 2025
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

November 19, 2025
রাজনীতি

জামায়াত লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি চায়

November 19, 2025

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ

October 31, 2026

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

October 31, 2026

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি, দাবি আদায়ে আমরা অনড়

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version