Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জামায়াতসহ ৮ দল নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে, সাত বিভাগে সমাবেশের ঘোষণা

November 20, 2025
A A

দেশের চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। বুধবার (১৯ নভেম্বর) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আট দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

তিনি জানান, ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগে আট দলের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।

বৈঠকে নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে আট দলের যুগপৎ আন্দোলন অব্যাহত রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলেও তারা চেয়েছিলেন— গণভোট নির্বাচনের আগে আইনি ভিত্তি পাক। তারা মনে করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত হবে।

ফ্যাসিবাদীদের বিচারের দাবির প্রসঙ্গে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘ফ্যাসিস্টদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ভবিষ্যতে স্বৈরাচারী রাজনীতির পথ রুদ্ধ করবে।’ তিনি আরও বলেন, ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাঠ প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ জানান, পাঁচ দফার মধ্যেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আট দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে এবং অন্যান্য দলের জন্যও জোটের দরজা খোলা।

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় বিএনপি ছাড়া পৃথক ইসলামি ব্লক হিসেবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এসব দল।

প্রেস ব্রিফিং পরিচালনা করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। এতে বিভিন্ন দল ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version