Wednesday, September 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

হাওর বাঁচাতে বিকল্প ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক

November 23, 2025
A A

মৌলভীবাজারে হাওর রক্ষায় বিকল্প ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের দাবি নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাউয়াদীঘি ও হাইল হাওরে ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগের প্রতিবাদে ‘হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার’ শনিবার জেলা প্রশাসকের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিইজিআইএস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। কৃষক, মৎস্যজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মৌলভীবাজারের পাহাড়-টিলা, চা-বাগান, নদী-ছড়া ও হাওর মিলিয়ে গঠিত ভূপ্রকৃতি জেলার পরিবেশগত ভারসাম্যের ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে হাওরের কৃষিজমি ক্রয়-বিক্রয় এবং সেখানেই সোলার প্রকল্প নেওয়ার প্রচেষ্টা জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদকে ঝুঁকির মুখে ফেলছে। তাঁদের মতে, উন্নয়ন দরকার—কিন্তু তা অবশ্যই প্রকৃতি ও জীবিকার সুরক্ষা বজায় রেখে হতে হবে।

স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, হাওরের ভিতরে প্রকল্প হলে পানি প্রবাহ ব্যাহত হবে, মাছের বংশবৃদ্ধি কমবে এবং কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হবে। তাঁদের দাবি, বেরীবাঁধের খোলা জমি, ক্যানেলপাড়সহ সরকারি খাস জায়গায় ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে, যা হাওরের ভেতর প্রকল্প স্থাপনের প্রয়োজনীয়তাকে প্রশ্নবিদ্ধ করে।

বক্তারা অভিযোগ করেন, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও আইনের দুর্বল প্রয়োগ ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ভূমি সংস্কার আইনে ব্যক্তিমালিকানার সীমা ৬০ বিঘা হলেও কীভাবে শত শত একর হাওরের জমি হস্তান্তর হলো, সেই প্রশ্নও তাঁরা তুলে ধরেন।

এ ছাড়া হাওরাঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদন নিয়েও আলোচনায় আসে। বক্তাদের মতে, গবেষণা বাড়ালে পরিবেশবান্ধব বিদ্যুতের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে পাখি ও পরিবেশ সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বৈঠকের শেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হাওর রক্ষা, সঠিক পরিকল্পনা, আইনের প্রয়োগ এবং রাষ্ট্রীয় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Related Posts

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

September 23, 2026
বাংলাদেশ

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

September 23, 2026
বাংলাদেশ

আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: সংস্থাটির অধিবেশনে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

September 23, 2026

ছাত্রদল সভাপতির বক্তব্য সংঘাত ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে: শিবির সভাপতি

September 23, 2026

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version