Sunday, October 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পা দিয়ে চেপে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ‘মাস্টারমাইন্ড’ ওসি প্রদীপ

November 24, 2025
A A

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে এই হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেছে হাইকোর্ট। প্রকাশিত ৩৭৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহাকে বাম পাঁজরে জোরে আঘাত করে দুটি হাড় ভাঙা এবং গলার বাম পাশে জুতা পরা পা দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন প্রদীপ। সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য প্রমাণিত হয়েছে।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন। এর ফলে প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড অপরিবর্তিত থাকল। লিয়াকত সম্পর্কে রায়ে বলা হয়েছে—তিনি পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে সিনহাকে হত্যার উদ্দেশ্যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেন, যার আঘাতেই সিনহার মৃত্যু হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামি—নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন—হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহায়তা ও সাধারণ অভিপ্রায়ের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারিক আদালতের দেওয়া তাদের যাবজ্জীবন সাজাও বহাল রেখেছে হাইকোর্ট।

আরওপড়ুন

আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন। মামলা বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুইজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেন। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে, পাশাপাশি আসামিরা আপিল করেন।

শুনানি শেষে চলতি বছরের ২ জুন হাইকোর্ট রায় ঘোষণা করে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর আসামিপক্ষ আপিল বিভাগে আপিল করবে, যেখানে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।

Related Posts

আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন
জামায়াত

আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

October 25, 2026
দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান
জামায়াত

বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

October 25, 2026
সিরিয়ার নৌবাহিনী শক্তিশালী করতে তুরস্কের উদ্যোগ
আন্তর্জাতিক

সিরিয়ার নৌবাহিনী শক্তিশালী করতে তুরস্কের উদ্যোগ

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

October 25, 2026
জুলাই সনদ নিয়ে এনসিপির পরবর্তী পরিকল্পনা জানালেন আখতার

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

October 25, 2026
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০