সোমবার, এপ্রিল ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মাহফিলে ‘জামায়াতকে ভোট দেবেন না’ বলায় শ্রোতাদের প্যান্ডেল ত্যাগ

- তুর্জ খান
নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বরিশালের গৌরনদীতে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বক্তৃতাকালে জামায়াতকে উদ্দেশ করে ভোট না দেওয়ার আহ্বান জানালে মুসুল্লিদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়ে প্যান্ডেল ত্যাগ করেন। চলে যাওয়া শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা প্যান্ডেল ছেড়েছেন, তাদের চিনি এবং নজরে রেখেছি’, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বাসুদেবপাড়া মারকাজুল কোরআন নূরানী ও হাফেজি মাদরাসা মাঠে আয়োজিত ১৮তম ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় আধাঘণ্টা রাজনৈতিক প্রসঙ্গ টেনে বক্তব্য রাখেন সরোয়ার। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী নিয়ে সমালোচনা করেন এবং ভোট না দেওয়ার আহ্বান জানান। এতে ক্ষোভে অনেক মুসুল্লি প্যান্ডেল ত্যাগ করতে শুরু করেন।

চলে যাওয়া মুসুল্লিদের লক্ষ্য করে সরোয়ারের ‘চিনি, নজরে রাখছি, খবর আছে’ বক্তব্যে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি দ্রুত বক্তব্য শেষ করেন এবং বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চান।

মাহফিলে অংশ নেওয়া কয়েকজন জানান, তারা ওয়াজ শুনতে গিয়েছিলেন, রাজনৈতিক বক্তব্য বা নির্দিষ্ট দলকে উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য শুনতে নয়। তাই প্রতিবাদস্বরূপ প্যান্ডেল ত্যাগ করেন।

এ বিষয়ে সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, তিনি নিজের তাবলিগ জামাতের অভিজ্ঞতা উল্লেখ করছিলেন এবং জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তিকর বিষয় তুলে ধরে মুসল্লিদের সতর্ক করেছিলেন। তার দাবি, জামায়াতের কয়েকজন কর্মী হট্টগোল সৃষ্টি করতে চাইলে তারা প্যান্ডেল ছেড়ে চলে যান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

এপ্রিল ৬, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাউদ্দিন গুম হন নাই, আমলা বন্ধুরা তাঁকে ভারত পাঠিয়ে দেন: আনিস আলমগীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১৪ এপ্রিলের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়ার আহ্বান

এপ্রিল ৬, ২০২৬

সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

এপ্রিল ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version