Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

কুষ্টিয়ার শ্রমিকদল নেতা আন্নুর নিখোঁজের আট দিন পর পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার

November 25, 2025
A A

কুষ্টিয়ার শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু (৫৩) নিখোঁজের আট দিন পর তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ডিগ্রির চর ইউনিয়নের কবিরপুর চরের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত ১৬ নভেম্বর বেলা ১২টার দিকে হরিপুর-সংলগ্ন পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আন্নু। ট্রলার দুর্ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরি দল টানা অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের পর ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সকাল ১১টার দিকে হরিপুর মোহনা ও চর ভবানীপুরের মাঝামাঝি স্থানে বাল্কহেডের ধাক্কায় তার স্বামী পানিতে পড়ে যান।

দীর্ঘ আট দিন পর অক্ষত অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে পুলিশ জানায়, বিশেষজ্ঞ মতামত না পাওয়া পর্যন্ত মরদেহের অবস্থা ও অক্ষত থাকার কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে নৌ পুলিশ জানান, অজ্ঞাত এক মুসলিম পুরুষের লাশ হিসেবে উদ্ধার করা হয়েছিল মরদেহটি।

আলো স্বল্পতার কারণে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা যায়নি। সিআইডিকে অবহিত করা হয়েছে, তারা মঙ্গলবার সকালে তদন্ত শুরু করবে। মরদেহের পকেট থেকে উদ্ধারকৃত একটি টাচফোন পানিতে ভিজে অকার্যকর হয়ে গেছে। ফোন সচল করার চেষ্টা চলছে।

৮ দিন আগে চাঁদার টাকা তুলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর মরদেহ ফরিদপুর এলাকা থেকে উদ্ধার হওয়ায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026
আওয়ামী লীগ

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

November 25, 2026
আওয়ামী লীগ

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

November 25, 2026

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version