Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিয়েতে গান বাজানোয় সালিশ ডাকলেন বিএনপি নেতারা, কনের বাবা-মা-ভাইকে বেত্রাঘাত-জরিমানা

November 27, 2025
A A

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে কনের পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে। গত ২০ অক্টোবর বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

কনের পরিবারের সদস্যরা জানান, বিয়ের আগের রাতে তারা রাত ১০টা পর্যন্ত সাউন্ড বক্সে গান বাজান। এ নিয়ে স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন আপত্তি জানান। ঘটনাটি পরদিন বড় আকার ধারণ করলে রাতে কনের বাড়িতে সালিশ ডাকা হয়। সালিশে কনের বাবা-মা ও ভাইকে ১০ বেত্রাঘাত এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দেওয়ায় কনের ভগ্নিপতির অটোরিকশা আটকে রাখা হয়, যা পরে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হয়।

কনের ভাই অভিযোগ করেন, সাউন্ড বক্সের বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জের ধরে সালিশ বৈঠকে তাদের প্রতি চরম অপমান করা হয়েছে এবং মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। তবে যুবদল নেতা আফছার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ওপর হামলা করে তার ৫০ হাজার টাকা হারানো হয়েছে, সেই কারণেই সালিশ হয়।

আরওপড়ুন

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

সালিশ পরিচালনায় স্থানীয় পল্লিচিকিৎসক ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. তছলিম উদ্দিন এবং আলাউদ্দিন মাঝি উপস্থিত ছিলেন। কনের পরিবারের দাবি, তছলিম উদ্দিনই বেত্রাঘাত করেন। তবে আলাউদ্দিন মাঝি বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করে শুধু জরিমানার বিষয়টি স্বীকার করেন।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, ঘটনাটি তারা শুনেছেন, তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ
বিএনপি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক
বিএনপি

কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

September 21, 2026
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
এনসিপি

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

September 21, 2026

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০