রবিবার, মে ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পুলিশ সদর দপ্তর নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ২৮, ২০২৫
A A
পুলিশ সদর দপ্তর নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৩৯টি থানায় সৎ, নিরপেক্ষ, দক্ষ ও প্রশাসনিকভাবে যোগ্য ওসি নিয়োগের প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে যোগ্য পুলিশ পরিদর্শকদের তালিকা পাঠানোর জন্য রেঞ্জ ডিআইজিদের চিঠি পাঠানো হয়েছে।

গত ১৬ নভেম্বর অতিরিক্ত আইজি (প্রশাসন) একে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এই চিঠি দেশের আটটি রেঞ্জের ডিআইজিদের কাছে পৌঁছায়। একজন রেঞ্জ ডিআইজি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে ওসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৎ, নিরপেক্ষ ও প্রশাসনিকভাবে দক্ষ কর্মকর্তাদের তালিকা দ্রুত পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি ডিএমপি কমিশনার, অতিরিক্ত আইজিপি (এসবি) ও অতিরিক্ত আইজিপি (সিআইডি) বরাবরও পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা ওসিদের এবার দায়িত্ব দেওয়া হবে না। যাতে কেউ লবিংয়ের মাধ্যমে দায়িত্ব না পান, সে বিষয়েও কঠোর নজরদারি চলছে।

সূত্রগুলো জানায়, নির্বাচিত হতে যাওয়া ওসিদের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা বা শাস্তিমূলক কোনো রেকর্ড থাকলে সেটিও বিবেচনায় আনা হচ্ছে। একই সঙ্গে নির্বাচিত ওসিদের নিজ জেলায় দায়িত্ব না দেওয়ার নীতিও অনুসরণ করা হবে। তারা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন কি না তাও যাচাই করা হচ্ছে।

আরও জানা গেছে, ওসিদের অভিজ্ঞতা ও দক্ষতাও মূল্যায়ন করা হচ্ছে। সংকটকালীন সময়ে কোন এলাকায় তারা দায়িত্ব পালন করেছেন, তা বিবেচনায় নেওয়ার পাশাপাশি রেঞ্জ ডিআইজিরা এ, বি ও সি শ্রেণিতে ওসিদের বিভাগ করেছেন। এ ক্যাটাগরির ওসিদের বিরুদ্ধেও যদি কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়, তবে তাদেরও নির্বাচনকালে দায়িত্ব দেওয়া হবে না।

তবে ওসি মূল্যায়নে তথ্য বিকৃতির আশঙ্কাও থেকে যায়। রেঞ্জ ডিআইজির সঙ্গে সুসম্পর্ক থাকলে কোনো কোনো ওসির প্রকৃত মূল্যায়ন নাও উঠতে পারে। আবার ডিআইজি ইচ্ছামতো তালিকা পাঠাতেও পারেন—এ বিষয়টি মাথায় রেখে কনফিডেনশিয়াল শাখাকে মাঠপর্যায়ে গোপনে তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সব যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

পুলিশ সূত্র বলছে, গত তিনটি জাতীয় নির্বাচনে পুলিশের আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা ছিল, বিশেষ করে রাতে ব্যালট ভরার অভিযোগ। তাই এবার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইজিপি বাহারুল আলম বলেন, “নির্বাচন নিয়ে আপাতত কোনো মন্তব্য করবো না।”

সম্পর্কিত খবর

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রধান সংবাদ

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬
প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা
প্রধান সংবাদ

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

মে ২, ২০২৬
উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ, আসামি কারাগারে
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ, আসামি কারাগারে

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

মে ৩, ২০২৬
চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

মে ২, ২০২৬
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০