রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চার দিন ধরে নিখোঁজ পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আসাদুল্লাহ

- তুর্জ খান
নভেম্বর ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ আছেন। এ ঘটনায় তার পরিবার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন।

নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে। পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা দেওয়ার বিষয়টি তিনি বাবা–মাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা রাতভর এবং পরবর্তী কয়েক দিন বিভিন্ন স্থানে খুঁজলেও কোনো তথ্য পাননি। এতে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বাবা–মাসহ স্বজনরা। এক স্বজন বলেন, “চার দিন ধরে কোনো খোঁজ নেই। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ যদি কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে জানান।”

সাঘাটা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুতই অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

নিখোঁজ সাদিককে খুঁজে পেতে পরিবার, স্থানীয়রা ও পুলিশ একযোগে কাজ করছে। কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

সম্পর্কিত খবর

জামায়াত

শুধুমাত্র জামায়াতের আমিরই নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশ

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এপ্রিল ১৮, ২০২৬
প্রধান সংবাদ

পুরানো পদ্ধতিতে উঁকিঝুঁকি নয়, প্রয়োজন সৃজনশীল ও গবেষণাধর্মী শিক্ষা কাঠামো

এপ্রিল ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শুধুমাত্র জামায়াতের আমিরই নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১৯, ২০২৬

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এপ্রিল ১৮, ২০২৬

ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর

এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version