বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

দেশে এলো তারেক রহমানের পৌনে ৩ কোটি টাকার গাড়ি

ডিসেম্বর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন একটি হার্ড জিপ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের সাদা রঙের সাত সিটের এই গাড়িটি চলতি বছর জাপানে তৈরি হয় এবং সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের প্রতিষ্ঠান এশিয়ান ইমপোর্টস লিমিটেড। গাড়িটি ১ নভেম্বর চট্টগ্রাম বন্দর হয়ে দেশে পৌঁছায়।

আমদানির বিল অব এন্ট্রি অনুযায়ী ২ হাজার ৮০০ সিসির গাড়িটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার, যা শুল্কায়ন হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট ভ্যালু হিসেবে ৪১ হাজার ডলার নির্ধারণ করে। শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর মিলিয়ে গাড়িটি খালাসে মোট ব্যয় হয় ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। ফলে সব মিলিয়ে গাড়িটির মোট দাম দাঁড়ায় ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

আরওপড়ুন

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়, বরং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নামে নিবন্ধিত হয়েছে। মালিকানা ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় ২৮/১ নয়াপল্টন। বিআরটিএ ২ ডিসেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮’ অনুমোদন করে এবং একই দিনে ফিটনেস সনদও প্রদান করা হয়, যার মেয়াদ বহাল থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য নির্ধারিত হয়েছে।

গাড়িটি বুলেটপ্রুফ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছিল।

সম্পর্কিত খবর

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বিএনপি

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন
আন্তর্জাতিক

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষাকে ‘বমি আসার মতো’ বললেন কঙ্গনা

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষাকে ‘বমি আসার মতো’ বললেন কঙ্গনা

জুলাই ২৯, ২০২৬
কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০