Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মোহাম্মদপুরে মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

December 10, 2025
A A

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করার পর ঢাকায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডে রাজধানীসহ সারাদেশে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। পরে নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার স্বামী রাব্বীকেও আটক করেছে পুলিশ। রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাসা থেকে বের হওয়ার সময় গৃহকর্তী তাকে চুরির অভিযোগে ধরেন ও তল্লাশি করতে চান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে লায়লা আফরোজকে আঘাত করেন। চিৎকার শুনে মেয়ে নাফিসা এলে তাকেও কোপাতে থাকেন। এক পর্যায়ে তার হাতেও আঘাত লাগে বলে জানান তিনি।

তবে পুলিশ আয়েশার স্বীকারোক্তিকে পুরোপুরি গ্রহণ করছে না। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তার বর্ণনায় অসঙ্গতি রয়েছে এবং বিষয়গুলো যাচাই–বাছাই করা হবে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, বা ঘটনাটি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুলিশ জানায়, ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় চুরির সঙ্গে আয়েশার সম্পৃক্ততার তথ্যও মিলেছে।

Related Posts

প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
বাংলাদেশ

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version