বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক: তারেক রহমান

ডিসেম্বর ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক।

তিনি জানান, অসুস্থ থাকা সত্ত্বেও ২১ নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেনাবাহিনীর প্রতি পরিবারের আত্মিক সম্পর্কের কারণেই তিনি সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর খালেদা জিয়া মানসিকভাবে শক্তিও অনুভব করেছিলেন বলে তারেক রহমান উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে অবসরপ্রাপ্ত যোগ্য সামরিক কর্মকর্তাদের দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। ইতোমধ্যে বিএনপি দেশের উন্নয়ন ও পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

আরওপড়ুন

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশ পুনর্গঠনের কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এছাড়া বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ অন্যরা।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকেও বক্তব্য দেওয়া হয়। এর মধ্যে ছিলেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্নেল (অব.) হারুনুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জোহা, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে
আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬
ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০