Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, বিএনপির নেতার ভাইসহ আটক ৫

December 11, 2025
A A

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী একটি বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ভোলা জেলা বিএনপির এক নেতার ভাইসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে নৌ–পুলিশ। বুধবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদীসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নৌ–পুলিশ জানায়, তেতুলিয়া নদীপথ দিয়ে প্রতিদিন শতাধিক বালু, সিমেন্ট, পাথর ও কয়লা পরিবহনকারী বাল্কহেড চলাচল করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে প্রতিদিন নিয়মিত ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছিল। চাঁদা না দিলে জেলেদের ও বাল্কহেড মালিকদের ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া এবং নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার আলটিমেটামও দিত তারা।

এ ঘটনায় আটক হওয়া পাঁচজন হলেন—ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবদুর রহমান (খান সাহেব হাজারী)–এর ছোট ভাই জাকির হোসেন, একই ইউনিয়নের রাছেল, আলামিন, হোসেন ও নিরব। তাদের বিরুদ্ধে বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭, তারিখ ১০-১২-২০২৫, ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।

কালীগঞ্জ নৌ–পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে ধাওয়া করে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও নগদ ৬ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে তিনি জানান।

Related Posts

বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
বাংলাদেশ

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version