শনিবার, মে ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

একদিনে এক অফিসে দুই নির্বাহী প্রকৌশলী: চট্টগ্রামে এলজিইডি অফিসে নাটকীয়তা

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১১, ২০২৫
A A
একদিনে এক অফিসে দুই নির্বাহী প্রকৌশলী:  চট্টগ্রামে এলজিইডি অফিসে নাটকীয়তা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম এলজিইডি অফিসে গত দুই দিন ধরে চলছে অদ্ভুত নাটকীয়তা। বুধবার একইদিনে একই কার্যালয়ে দায়িত্ব পালন করেন দুই নির্বাহী প্রকৌশলী—আবদুল মতিন ও হাসান আলী। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তৈরি হয় বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এবং বিষয়টি ইতোমধ্যে সরকারি দফতরগুলোতে গুঞ্জনের জন্ম দিয়েছে। তবে বৃহস্পতিবার দু’জনের কেউই অফিসে উপস্থিত ছিলেন না।

সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের আগের দিন, ৯ ডিসেম্বর রাতে এক প্রজ্ঞাপনে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে এবং চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী হাসান আলীকে ঢাকায় বদলি করা হয়। প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায় ১০ ডিসেম্বর দুপুরে। সেখানে ১৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু অফিসিয়াল নথি হাতে পাওয়ার আগেই ১০ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম কার্যালয়ে হাজির হন আবদুল মতিন। সকাল ৯টায় আগের নির্বাহী প্রকৌশলী হাসান আলী অফিসে এসে মতিনকে দেখেই বদলির খবর জানতে পারেন। দুপুরে প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর আগ পর্যন্ত দু’জনই একই অফিসকক্ষে কার্যত অবস্থান করেন, যা অফিসজুড়ে অস্বস্তির সৃষ্টি করে।

আবদুল মতিনকে ঘিরে বিতর্ক নতুন নয়। কুমিল্লায় দায়িত্ব পালনকালে বিদায়ী উপদেষ্টার অগোচরে তার পিতাকে ঠিকাদারি লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া উপদেষ্টার নাম ভাঙিয়ে মন্ত্রণালয়ে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে। উপদেষ্টা পদত্যাগের ঠিক আগমুহূর্তে প্রভাব খাটিয়ে তিনি চট্টগ্রামের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম কার্যালয়ে বদলির আদেশ নিয়েছেন বলে অভিযোগ করছেন এলজিইডির কয়েকজন কর্মকর্তা।

তারা জানান, নতুন উপদেষ্টা দায়িত্ব নিলে বদলির সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই আবদুল মতিন তড়িঘড়ি করে আনুষ্ঠানিক আদেশ পাওয়ার আগেই যোগদানের উদ্যোগ নেন।

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আবদুল মতিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম থেকে বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী হাসান আলী বলেন, ১৪ ডিসেম্বর যোগদানের তারিখ থাকলেও মতিন আগেই এসে যোগ দিয়েছেন। তিনি জানান, অফিসিয়াল হ্যান্ডওভার–টেকওভার ১৪ ডিসেম্বরেই সম্পন্ন হবে।

সম্পর্কিত খবর

জামায়াত

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬
বাংলাদেশ

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬

ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ছেলে

মে ২, ২০২৬

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version