শনিবার, মে ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১৫, ২০২৫
A A
ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে
Share on FacebookShare on Twitter

ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রশাসনে বিপুল জনবল ও অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সন্ত্রাসী তৎপরতা দমন এবং শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শরিফ ওসমান হাদি কেবল একটি নাম নন—তিনি বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতির প্রতীক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা শরিফ ওসমান হাদিকে হত্যার চক্রান্ত করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আরও বলেন, প্রশাসনে কোটি কোটি টাকা ও বিপুল জনশক্তি বিনিয়োগ করা হলেও ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন ছিল, তা পরিলক্ষিত হয়নি। জুলাই পরবর্তী সময়ে যেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অধিকাংশকেই পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে তারা আবার অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে সরাসরি ও কঠোর অভিযান পরিচালনা করতে হবে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য ও সমান সুযোগভিত্তিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে সরকারকে এখন থেকেই জনগণের আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জুলাইয়ের বিদ্রোহীরা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে। একটি সংগঠিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬
বাংলাদেশ

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬

ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ছেলে

মে ২, ২০২৬

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version