Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ভারত দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে দাম কমার ইঙ্গিত

December 15, 2025
A A
ভারত দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে দাম কমার ইঙ্গিত

দীর্ঘ প্রায় তিন মাস বিরতির পর ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

আমদানিকৃত এই চালানটি এনেছে সাতক্ষীরার মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ। পেঁয়াজ খালাসের দায়িত্বে রয়েছে রয়েল এন্টারপ্রাইজ।

রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল জানান, প্রাথমিক পর্যায়ে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম শুরু হওয়ায় আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে দাম কমার প্রত্যাশা করছেন সাধারণ ভোক্তারা। সোমবার বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজিপ্রতি ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আমদানির খবরে মোকাম পর্যায়ে দাম কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ফলে পেঁয়াজের দাম কিছুটা হ্রাস পেয়েছে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারত থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্রতিদিন ২০০ জন আমদানিকারককে ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়া হচ্ছে এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি বলেন, পেঁয়াজ আমদানির জন্য আইপি আরও উন্মুক্ত করা হলে দেশের বাজারে দাম আরও কমে আসবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ যেন দ্রুত খালাস করা যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, বেনাপোল স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং এর ফলে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে।

Related Posts

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

October 15, 2026
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
অন্যান্য

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কান তরুণকে রেহাই দিল সৌদি আরব

October 15, 2026

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

October 15, 2026

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version