বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ির অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, মব ও পেট্রল ব্যবহারের প্রমাণ পায়নি পুলিশ

ডিসেম্বর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা এলাকায় বিএনপি নেতার বসতবাড়িতে অগ্নিকাণ্ডে আট বছর বয়সী আয়েশা প্রকাশ বিনতি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিদিনের মতো মো. বেলাল হোসেন তার পরিবার নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা ও দুই ছেলে একই কক্ষে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তারা দুই সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যেতে সক্ষম হন।

বেলাল হোসেনের তিন মেয়ে অন্য একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন ও চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের সহায়তায় সিথি আক্তার (১৮) ও বিথি আক্তার (১৩)কে দক্ষিণ পাশের বেড়া ভেঙে উদ্ধার করা হয়। এ সময় বেলাল হোসেন, সিথি আক্তার ও বিথি আক্তার আগুনে দগ্ধ হন এবং তাদের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

একই কক্ষে থাকা আয়েশা প্রকাশ বিনতি (৮) আগুনে আটকা পড়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আরওপড়ুন

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

পুনরায় চালুর প্রথম দিনেই আদ দ্বীনে ভর্তি ৫৬ রোগী, ১১ শিশুর জন্ম

পুলিশ জানায়, বেলাল হোসেন প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন যে, কেউ সামনের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে তার মা হাজেরা বেগম ও ভাতিজা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যারা প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দিয়েছেন, তারা কোনো দুর্বৃত্ত বা মব সৃষ্টিকারী কাউকে ঘটনাস্থলে দেখেননি বলে জানিয়েছেন।

প্রেস রিলিজে আরও বলা হয়, কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ দুর্বৃত্ত বা মব দ্বারা পেট্রল ঢেলে আগুন দেওয়ার যে তথ্য প্রচার করা হয়েছে, প্রাথমিক তদন্তে এর পক্ষে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারাও আগুনের উৎস বা কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, আগুন লাগা বা লাগানোর বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো অপরাধমূলক তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনায় কারও কাছে নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ থাকলে থানা পুলিশের কাছে সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার
প্রধান সংবাদ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

জুলাই ২৯, ২০২৬
পুনরায় চালুর প্রথম দিনেই আদ দ্বীনে ভর্তি ৫৬ রোগী, ১১ শিশুর জন্ম
প্রধান সংবাদ

পুনরায় চালুর প্রথম দিনেই আদ দ্বীনে ভর্তি ৫৬ রোগী, ১১ শিশুর জন্ম

জুলাই ২৮, ২০২৬
ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীনা সরকারের কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে ফরাসি সাবেক রাফাল পাইলট গ্রেপ্তার

চীনা সরকারের কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে ফরাসি সাবেক রাফাল পাইলট গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত: এমপি রফিকুল ইসলাম

জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত: এমপি রফিকুল ইসলাম

জুলাই ২৮, ২০২৬
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো: মজিবুর রহমান মঞ্জু

জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা করা হতো: মজিবুর রহমান মঞ্জু

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০