সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের ‘র’ জড়িত থাকার অভিযোগ খালিস্তান নেতা পান্নুর

ডিসেম্বর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকার অভিযোগ তুলেছেন খালিস্তান আন্দোলনের নেতা গুরপাতাওয়ান্ত সিং পান্নু। তিনি দাবি করেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের অংশ এবং তাকে ‘র’-এর মদদে হত্যা করা হয়েছে।

সম্প্রতি এক বক্তব্যে পান্নু বলেন, ওসমান হাদি একজন শহীদ বাংলাদেশি বিপ্লবী, যিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাতে নিহত হয়েছেন। তিনি ওসমান হাদির ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানকে কুর্ণিশ জানান।

গুরপাতাওয়ান্ত সিং পান্নু যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তান আন্দোলনের পরিচিত নেতা। তিনি নিজেও অতীতে ভারতের গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু ছিলেন বলে দাবি করে আসছেন। পান্নুর ভাষ্য অনুযায়ী, ২০০৩ সালে তাকে হত্যার জন্য ‘র’ এক লাখ ডলার দিয়ে হিটম্যান নিয়োগের চেষ্টা করেছিল। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক। পান্নুর দাবি, কানাডায় দুই শিখ স্বাধীনতাকামীকে হত্যার সঙ্গেও ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং বিষয়টির রেশ এখনো অব্যাহত।

পান্নুর এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডে ‘র’-এর সম্পৃক্ততার অভিযোগ এবং গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সল করিম মাসুদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে এসব বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা বা তদন্তকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ বা মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, পান্নুর অভিযোগ রাজনৈতিক বক্তব্যের পর্যায়েই রয়েছে। এ ধরনের গুরুতর অভিযোগ যাচাই ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে তারা মনে করছেন। সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের তদন্ত ফলাফল প্রকাশের ওপরই এসব অভিযোগের সত্যতা নির্ভর করবে বলে মত দিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

কক্সবাজার-৪ আসনের বিএনপির এমপি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এখন ইয়াবা সম্রাট!

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি সরকারের ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার ৬২ হাজার মানুষ: সিপিডি

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার-৪ আসনের বিএনপির এমপি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এখন ইয়াবা সম্রাট!

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version