রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মত আনুষ্ঠানিক অনুমোদন পেল ‘শহীদ ওসমান হাদি হল’

- তুর্জ খান
ডিসেম্বর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আততায়ীর গুলিতে শাহাদাতবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবদান স্মরণীয় করে রাখতে তার নামে ছাত্রাবাসের নামকরণ করেছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজটির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুরূপ দাবির মধ্যে এটিই প্রথম কোনো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুস সাকিব কলেজের ছাত্রাবাসের নাম শহীদ ওসমান হাদির নামে রাখার প্রস্তাব দেন। এতে উপস্থিত শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।

এর ধারাবাহিকতায় শনিবার শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবাইদা সুলতানার কাছে আনুষ্ঠানিকভাবে নামকরণের দাবি জানান। একই দিন অধ্যক্ষের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে কলেজের ছাত্রাবাসের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রাবাসের নাম শহীদ ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হবে।

এদিকে একই দাবিতে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও শিক্ষার্থীদের উদ্যোগ চোখে পড়ছে। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ইন্টার্ন চিকিৎসকরা বর্তমান ইন্টার্ন হোস্টেলের নাম ‘শহীদ ওসমান হাদি ইন্টার্ন হোস্টেল’ রাখার বিষয়ে একমত হন। আজ রবিবার (২১ ডিসেম্বর) তারা নিজস্ব অর্থায়নে নামফলক তৈরি করে হোস্টেলের প্রধান ফটকে স্থাপন করেন। একই সঙ্গে নামটির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানানো হবে বলে জানিয়েছেন তারা।

অপরদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের পর শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দোয়া ও প্রতিবাদ কর্মসূচির সময় তারা কলেজের ছাত্রাবাসের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা করেন। পাশাপাশি কলেজের একাডেমিক ভবনে ‘জুলাই ও আধিপত্যবাদবিরোধী কর্ণার’ স্থাপনের দাবিও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শরিফ ওসমান হাদির ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

শুধুমাত্র জামায়াতের আমিরই নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশ

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এপ্রিল ১৮, ২০২৬
প্রধান সংবাদ

পুরানো পদ্ধতিতে উঁকিঝুঁকি নয়, প্রয়োজন সৃজনশীল ও গবেষণাধর্মী শিক্ষা কাঠামো

এপ্রিল ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শুধুমাত্র জামায়াতের আমিরই নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১৯, ২০২৬

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এপ্রিল ১৮, ২০২৬

ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর

এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version