শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জকসুতে শিবির প্যানেলের ভিপি–জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

ডিসেম্বর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি ও জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃত করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এলাকার লোহার রেলিংয়ে এসব বিকৃত পোস্টার ঝুলতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিকেল আনুমানিক ২টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ঝুলানো অবস্থায় শিবির–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম এবং অপর কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল ফারুকের ছবি বিকৃত করা পোস্টার দেখা যায়। অল্প সময়ের মধ্যেই এসব বিকৃত ছবির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, পোস্টারে থাকা প্রার্থীদের মুখমণ্ডল লাল ও কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক জিলন ফেসবুকে লেখেন, যারা এই কাজটি করেছে, এটি নিছক নোংরামি। এসব কাজ শাহবাগী ঘরানার লোকদের কাজ। নিজেরা ওই পর্যায়ে নামবেন না। সুন্দর একটি জকসুকে নোংরা করবেন না।

এ বিষয়ে শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা সবসময় সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেন। ছবি বিকৃত করার মতো নিকৃষ্ট পন্থার আশ্রয় নেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে শিক্ষার্থীরা এসব কাজের উপযুক্ত জবাব দেবে।

ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে তারা সুষ্ঠু ও গঠনমূলক ধারার রাজনীতি চান। পোস্টার ও ছবি বিকৃত করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না। যারা এ ধরনের কাজ করেছে, তাদের প্রতি নিন্দা জানানো ছাড়া তাদের আর কোনো ভাষা নেই।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার বিকৃত করার বিষয়ে এখনো কেউ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি সম্পর্কে তিনি নিজেও অবগত নন বলে জানান এবং এ কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

জুলাই ১৮, ২০২৬
বিএনপি

ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’

জুলাই ১৮, ২০২৬
প্রধান সংবাদ

মার্কিন চুক্তি নিয়ে সোচ্চার হলেও আ’লীগ আমলে ভারতের সাথে চুক্তিতে নীরব ছিলেন আনু মুহাম্মদরা!

জুলাই ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

জুলাই ১৮, ২০২৬

ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’

জুলাই ১৮, ২০২৬

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version